© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : ফয়জুল করীম

শেয়ার করুন:
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : ফয়জুল করীম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ০৯ ডিসেম্বর, ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘কোনো দল বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।’

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘দেশের মানুষ একটি স্বচ্ছ, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন চায়।’ তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার শান্ত পরিবেশে দেশকে সেই নির্বাচন উপহার দেবে।

তিনি বলেন, ‘ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়াই জনগণের প্রত্যাশা। তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।’

ফয়জুল করীম বলেন, ‘দেশের মানুষ চাঁদাবাজদের আর ভোট দেবে না। বিদেশে অর্থপাচারকারীদের প্রতিও জনরোষ বাড়ছে।

দেশের মানুষ শান্তিপ্রিয়—নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চান। কোনো ধরনের আন্দোলন শুরু হওয়ার আগেই জনগণ তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়।’

তিনি দাবি করেন, ‘দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হলে কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করতে হতো না।’

অধ্যাপক মাহবুবুর রহমান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাঈল সিরাজি, মাওলানা মো. দ্বীন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ।


আইকে/এসএন

মন্তব্য করুন