© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না : মির্জা আব্বাস

শেয়ার করুন:
নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না : মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ পিএম | ১০ ডিসেম্বর, ২০২৫
নতুন রাজনৈতিক দলগুলো বলার জন্য সংস্কারের কথা বলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘তারা প্রকৃত সংস্কার বোঝে না।’

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার চতুর্থ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এ কথা বলেন। ৭ দিনব্যাপী এই কর্মশালায় চতুর্থদিনের এই কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

চলমান সংস্কার আলোচনা নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘নতুন রাজনৈতিক দলগুলো বলার জন্য সংস্কারের কথা বলছে, তারা প্রকৃত সংস্কার বোঝে না। সংস্কার বিএনপির সৃষ্টি, কেউ চাইলে এখান থেকে পরিকল্পনা নিতে পারবেন।’

মির্জা আব্বাস নেতাকর্মীদের জনগণের কাছে কীভাবে ভোট চাইতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় আজ বিকেল ৪টায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

পিএ/এসএন

মন্তব্য করুন