© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পেনকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি

শেয়ার করুন:
স্পেনকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ এএম | ১১ ডিসেম্বর, ২০২৫
স্পেনকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল জার্মানি। ২০২৩ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

বুধবার (১০ ডিসেম্বর) চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে ফলাফল নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায় খেলা। এতে ৩-২ শুটআউট ব্যবধানে স্প্যানিশদের হারায় জার্মানি।

এ নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো জার্মানরা। দু'বার করে শিরোপা জেতার কীর্তি রয়েছে ভারত ও আর্জেন্টিনার।

একবার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

এর আগে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারায় স্বাগতিক ভারত।

এমআর 

মন্তব্য করুন