© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার

শেয়ার করুন:
রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৯ এএম | ১২ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।

গত বুধবারও রিজার্ভ ছিল ৩১ বিলিয়ন ডলারের ঘরে। আর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেড়ে ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে দাঁড়ায় ২৭ দশমিক ২২ বিলিয়ন।

এর আগে, গত ৬ নভেম্বর রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল। ওই সময়ে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৮ বিলিয়ন ডলার।

তবে এর তিন দিন পর ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সেপ্টেম্বর-অক্টোবরের জন্য ১৬১ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ ব্যাংক। আকুর দায় পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে অবস্থান করে। এরপর থেকে ৩০ ও ৩১ বিলিয়ন ডলারের মধ্যে ছিল রিজার্ভ।

কেএন/এসএন

মন্তব্য করুন