© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করল বিএনপি

শেয়ার করুন:
পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করল বিএনপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ এএম | ১৬ ডিসেম্বর, ২০২৫
পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য দিনাজপুর জেলাধীন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছ আলী, মো. আজাদ রহমান, মো. কামরুজ্জামান বাবু, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাজাহান ও কোষাধ্যক্ষ মো. মহররম আলীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল।

আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।


ইউটি/টিএ


মন্তব্য করুন