© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির প্রার্থী কাইয়ুম

শেয়ার করুন:
আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপির প্রার্থী কাইয়ুম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৯ পিএম | ১৭ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর কদমতলী থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ড. এম. এ কাইয়ুম।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। কাইয়ুমের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য জানান। 

২০১৫ সালের কদমতলীর হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন কাইয়ুম। এরপর তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে এম এ কাইয়ুম বলেন, বিগত স্বৈরাচারী সরকার অসংখ্য গায়েবি মামলা দিয়েছিল। গত তিনদিনে সার্চ দিয়ে আরও দুটি মামলা বের হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় মনোনয়নপত্র জমার সঙ্গে মামলার বর্ণনাসহ কাগজপত্র দিতে হবে। এজন্য গায়েবি মামলা সত্ত্বেও আদালতে এসে জামিন চেয়েছিলাম। আদালত জামিন মঞ্জুর করেছেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন