© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ ওসমান হাদির মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

শেয়ার করুন:
শহীদ ওসমান হাদির মৃত্যুতে গণঅধিকার পরিষদের শোক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০২ এএম | ১৯ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদি নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শোক বার্তায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘শরিফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইউটি/টিএ

মন্তব্য করুন