© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

শেয়ার করুন:
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ১৯ ডিসেম্বর, ২০২৫
মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ১৯ অক্টোবর বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে তাকে উদ্ধৃত করে এই মন্তব্য জানানো হয়।

এর কয়েক ঘণ্টা আগে দেওয়া আরেকটি বার্তায় মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এ দেশের শত্রু। তারা সংকটের অপেক্ষায় থাকে। আমি এ মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এমআর/টিকে 

মন্তব্য করুন