© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওসমান হাদির জন্য ২ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

শেয়ার করুন:
ওসমান হাদির জন্য ২ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ১৯ ডিসেম্বর, ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তিকালে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বৈঠক থেকে আগামী ২০ ডিসেম্বর (শনিবার) ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করার জন্য দেশের জেলা/মহানগরী শাখা সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়।

আর আগামী ২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে অনুরূপ দোয়া অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন