© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিটনেসের জন্য কাজ থেকে বাদ, সেই ধাক্কার গল্প শোনালেন রাধিকা

শেয়ার করুন:
ফিটনেসের জন্য কাজ থেকে বাদ, সেই ধাক্কার গল্প শোনালেন রাধিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৭ পিএম | ২০ ডিসেম্বর, ২০২৫
চেহারার গড়ন বা ফিটনেস এই দুই নিয়েই বারবার কটাক্ষের মুখে পড়তে হয় নায়ক-নায়িকাদের। মা হওয়ার পর ওজন বাড়ায় যেমন সমালোচিত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, তেমনই ক্যারিয়ারের শুরুতে ওজন বেড়ে যাওয়ার কারণে বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছিল রাধিকা আপ্তেরও। সেই অভিজ্ঞতাই সম্প্রতি শেয়ার করলেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুর দিকে একটি নামী প্রযোজনা সংস্থার ছবিতে সুযোগ পেয়েছিলেন রাধিকা।

শুটিং শুরুর আগে ভ্রমণে যাওয়ার কথা জানিয়ে তিনি স্পষ্ট করে বলেছিলেন, ভ্রমণে ডায়েট করবেন না, ফলে সাময়িকভাবে ওজন বাড়তে পারে। তবে ফিরে এসেই ওজন ঝরিয়ে ফেলবেন বলেও আশ্বস্ত করেছিলেন।

ভ্রমণ শেষে রাধিকার ওজন প্রায় চার কেজি বেড়ে যায়। তিনি বলেন, তখন বয়স কম ছিল, মেটাবলিজমও ভালো তাই দ্রুত ওজন কমানো সম্ভব বলে বিশ্বাস ছিল।



কিন্তু সেই সুযোগ আর দেওয়া হয়নি। ফিরে এসেই তার ফটোশুট করা হয়, আর ছবিতে তাকে ‘মোটা’ দেখাচ্ছে এই কারণ দেখিয়েই তাকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়।

পরবর্তী সময় অন্য নায়িকাকে নিয়ে ছবিটি তৈরি হয় এবং সেটি বক্স অফিসে সাফল্যও পায়। সেই সময়ের অভিজ্ঞতা রাধিকাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

অভিনেত্রীর কথায়, ‘ওজন বেড়ে গেলেই ভয় পেতাম। মনে হতো, এখনই আমাকে ওজন কমাতে হবে।’

এই মানসিক চাপ কাটাতে মনোবিদের সাহায্য নেন রাধিকা। পরে সন্তানের জন্মের পর আবারও তার ওজন বেড়েছিল, কিন্তু এবার আর আগের মতো আতঙ্ক কাজ করেনি। পরিবর্তিত চেহারা নিয়েই আত্মবিশ্বাসের সঙ্গে শুটিং ফ্লোরে ফিরেছিলেন তিনি।

এখন রাধিকার উপলব্ধি অভিনয়জীবনের শুরুতে পাওয়া সেই ধাক্কাই তাকে মানসিকভাবে আরও শক্ত করেছে।

তার ভাষায়, তখন যা কষ্টের ছিল, সেটাই আজ শিক্ষায় পরিণত হয়েছে।

এমকে/টিএ

মন্তব্য করুন