© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ এএম | ২৩ ডিসেম্বর, ২০২৫
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর একটি ড্রেজার থেকে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতা হাপিজুল ইসলাম হাপিজের (৩১) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ; প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে হাপিজুল ইসলাম হাপিজ (৩১) নামে গণঅধিকার পরিষদের এক নেতার লাশ উদ্ধার করেছে চৌহালী থানা নৌ-পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হাপিজুল ইসলাম এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হাপিজ নামে পরিচিত এই গণঅধিকার পরিষদ নেতাসহ বেশ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকা বালির ব্যবসা করে আসছেন। রোববার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে যান।

চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটাকে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের সদস্যদের সাথে কথা হচ্ছে। এখনো ঘটনাস্থলে রয়েছি।

ইউটি/টিএ

মন্তব্য করুন