© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তারেক রহমান

শেয়ার করুন:
ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৭ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শাহজালালে পৌঁছানোর পর সেখান থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমান তার নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ফোনে তিনি প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন এবং বলেন, ‘আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।’ ভিডিওতে দেখা যায়, ফোনালাপের শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে দোয়া চান এবং সালাম দিয়ে কথা শেষ করেন। 

এমআর/এসএন 

মন্তব্য করুন