© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিএম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

শেয়ার করুন:
জিএম কাদেরের জাতীয় পার্টির ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫০ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ‘যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ গ্রহণে সমান সুযোগ দেবেন।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের, ফকরুল ইমাম উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন