© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের মন্তব্য

শেয়ার করুন:
শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ পিএম | ২৬ ডিসেম্বর, ২০২৫
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তারা এ দুই পদে নির্বাচিত হন। 

এদিন সন্ধ্যায় শিবিরের নবনির্বাচিত শীর্ষ দুই নেতাকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির তার পোস্টে বলেন, ‘আলহামুদিল্লাহ, প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনিত হয়েছে স্নেহের নূরুল ইসলাম ও সিবগাতুল্লাহ। মহান আল্লাহ তায়ালা তাদের দুজনকে হেফাজত করুন, রহমত ও বরকতে আবৃত করে রাখুন। তাদের ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বারাকাহ দান করুন। সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তাওফিক দিন। সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখুন এবং সব কল্যাণকর কাজে কবুলিয়াত দান করুন।’

তিনি আরো বলেন, ‘বিদায়ি কেন্দ্রীয় সভাপতি স্নেহের জাহিদুল ইসলামকে আল্লাহ তায়ালা কবুল করুন এবং সামনের দিনগুলোকে তার জন্য আরো সহজ, সুন্দর ও মসৃণ করে দিন। আমিন।’


ইউটি/টিএ

মন্তব্য করুন