© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদগঞ্জে স্থগিত হলো বিএনপির সব কমিটির কার্যক্রম

শেয়ার করুন:
ফরিদগঞ্জে স্থগিত হলো বিএনপির সব কমিটির কার্যক্রম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ২৭ ডিসেম্বর, ২০২৫
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্দেশনায় কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এসকে/টিকে

মন্তব্য করুন