© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামান

শেয়ার করুন:
ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. এস এম খালিদুজ্জামান।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকার সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জুলাইযোদ্ধাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন ডা. খালিদুজ্জামান। তার আগের দিন ২৭ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে থেকে জুলাইযোদ্ধাদের সঙ্গে নিয়ে মনোনয়ন তোলেন জামায়াতের এই প্রার্থী।

মনোনয়নপত্র জমাদানের সময় জুলাইযোদ্ধারা জানান, কোনো দলীয় পরিচয়ের কারণে নয়, বরং ডা. খালিদুজ্জামানের কাজ, সততা ও মানুষের কল্যাণে তার নিরলস প্রচেষ্টার কারণেই তার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, জনগণের সেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন।

আরপি/টিএ

মন্তব্য করুন