© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শহীদ ওসমান হাদির আসনে এনসিপির হয়ে লড়বেন কে?

শেয়ার করুন:
শহীদ ওসমান হাদির আসনে এনসিপির হয়ে লড়বেন কে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০০ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৫
দুবৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটোয়ারী শাপলা কলি প্রতীকে লড়বেন এ আসনে।

এসকে/এসএন

মন্তব্য করুন