© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নুরের গণ অধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম

শেয়ার করুন:
নুরের গণ অধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৩ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৫

আলোচিত মডেল মেঘনা আলম গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন। আজ রবিবার দলের প্রাথমিক সদস্য পদ পূরণ করেন তিনি। বিষয়টি দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।


তিনি বলেন, মেঘনা আলম ঢাকা-৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসন থেকে তিনি নির্বাচন করবেন। এর আগে সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দেন।

সেসময় ফেসবুকে মেঘনা জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন। ব্যাখ্যা দিয়ে তিনি আরো জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এ ছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে চান মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান। ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন।

এবি/টিকে

মন্তব্য করুন