© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নরসিংদী-১ আসনের মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন

শেয়ার করুন:
নরসিংদী-১ আসনের মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ২৮ ডিসেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি খায়রুল কবির খোকন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে খোকন মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে খায়রুল কবির খোকন দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি, মনে হয় যে এ নির্বাচনটা ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। যদিও এখনও নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। সব ষড়যন্ত্রের ভেড়াজাল অতিক্রম করে এদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন করবে।’

এসএস/টিএ 

মন্তব্য করুন