© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-৬ আসনে জামায়াত নেতা আব্দুল মান্নানের মনোনয়ন বৈধ ঘোষণা

শেয়ার করুন:
ঢাকা-৬ আসনে জামায়াত নেতা আব্দুল মান্নানের মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৩ এএম | ০৩ জানুয়ারি, ২০২৬
ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ জানুয়ারি) তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর আগে গত বছরের (২৭ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের পর ড. আব্দুল মান্নান বলেছেন, পুরান ঢাকাবাসী দীর্ঘকাল ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ঢাকা-৬ কে একটি ইনসাফ কায়েমকারী মডেল এলাকায় রূপান্তর করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ইনশাআল্লাহ এবার ঢাকা-৬ আসনের মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবে।

তিনি বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যখাতের আধুনিকায়নে তার দল সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনই হবে তার মূল অগ্রাধিকার।

আব্দুল মান্নান হলফনামায় উল্লেখ করেছেন শিক্ষকতা থেকে তার বছরে আয় ৭ লাখ ১৮ হাজার টাকা। নগদ ১০ লাখ ৯৩ হাজার টাকা। তার অস্থাবর সম্পদের মূল্য ৪৮ লাখ ৭ হাজার টাকা। কোনও ঋণ, বাড়ি ও ফ্ল্যাট নেই। তিনি পিএইচডি করেছেন। তার নামে মামলার সংখ্যা ২১।

এসএস/টিএ

মন্তব্য করুন