© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে মাহমুদউল্লাহর মন্তব্য

শেয়ার করুন:
পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে মাহমুদউল্লাহর মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ০৫ জানুয়ারি, ২০২৬
ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে এসেছে রংপুর রাইডার্স। যদিও গতকালের ম্যাচটি সহজ ছিল না তাদের জন্য। প্রথম ৬ ওভারের মধ্যে ৩১ রান করতেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছিল রংপুরের তিন ব্যাটার। সেখান থেকে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং হন ম্যাচসেরা।

ঢাকার বিপক্ষে এদিন ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! প্রথমত সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য। তবে দিন শেষে আমার মনে হয়, এটি আরও একবার প্রমাণ হলো যে ক্রিকেট আনপ্রেডিক্টেবল।’



এর আগের ম্যাচে ম্যাচসেরা হওয়া নিয়ে মাহমুদউল্লাহ নিজের ভালো ব্যাটিং নিয়ে বলেন, ‘সম্ভবত হ্যাঁ! এর আগে কয়েকবার এমন ব্যাটিং করেছি। তবে আলহামদুলিল্লাহ। ব্যাটিংয়ে ভালো একটা মোমেন্টাম পাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও এমন খেলতে পারব ইনশাআল্লাহ।’

এসকে/টিকে

মন্তব্য করুন