© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁপাইনবাবগঞ্জে যুবকদের সচেতনতা বৃদ্ধিতে গম্ভীরা গানের আসর

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে যুবকদের সচেতনতা বৃদ্ধিতে গম্ভীরা গানের আসর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৮ এএম | ০৫ জানুয়ারি, ২০২৬
রসালো আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের সচেতনতা বৃদ্ধিতে ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর এলাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে এ গম্ভীরা গান পরিবেশিত হয়।

গম্ভীরা গানে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান, বেকারত্বের সমস্যা, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কীভাবে উদ্যোগ নিতে হবে- সে বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করা হয়।

গানের মাঝখানে সামাজিক নানা বিষয় তুলে ধরে যেভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। গম্ভীরা গানের মাধ্যমে সমাজের সমস্যা, সচেতনতার বার্তা ও বাস্তব জীবনের কথা সুন্দরভাবে উপস্থাপন করা যায়।

এ আয়োজনের মাধ্যমে গম্ভীরা গান কেবল বিনোদনের মাধ্যম নয় বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে এসডিএফের জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশিদ, যুব ও কর্মসংস্থানের জেলা কর্মকর্তা মহিবুর রহমান, সাবেক শিক্ষক আওরগোজেব, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন