© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ বলে ৫ উইকেট নাসুমের

শেয়ার করুন:
৮ বলে ৫ উইকেট নাসুমের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ০৫ জানুয়ারি, ২০২৬
চতুর্থ ওভারে চার বলের মধ্যে ২৮ রানে ২ উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস। সপ্তম ওভারের মধ্যে আরও দুটি উইকেট পড়ে তাদের। তারপর তিন ওভারের বিরতি।

১১তম ওভারে নাসুম আহমেদ পঞ্চম বলে ফেরালেন হায়দার আলীকে। এরপর নিজের শেষ ওভার করতে নামলেন সিলেটের ওপেনার। বিলাল সামি হ্যাটট্রিক করতে না দিলেও তাকে ফিরিয়ে পঞ্চম উইকেট পেয়ে যান নাসুম। ৮ বলে ৫ উইকেট নেন তিনি। ৪ ওভারে ৭ রান খরচায় নাসুম পেয়েছে ৫ উইকেট।



১৫তম ওভারে মোহাম্মদ আমির ইনিংস সেরা ২৫ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকে আউট করলে ৬১ রানে অলআউট নোয়াখালী। বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চারে তাদের এই ইনিংস। ২০১৯ সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার ৬৩ রানের পর এই প্রতিযোগিতায় এটাই সর্বনিম্ন দলীয় রান। এই তালিকায় ৪৪ রান করে সবার উপরে খুলনা, ২০১৬ সালে তাদের প্রতিপক্ষ ছিল রংপুর।

আরআই/টিকে

মন্তব্য করুন