© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমান ছেড়ে দেওয়ায় সিনামায় সুযোগ পান শাহরুখ, বদলে যায় ভাগ্য!

শেয়ার করুন:
সালমান ছেড়ে দেওয়ায় সিনামায় সুযোগ পান শাহরুখ, বদলে যায় ভাগ্য!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৬
শাহরুখ খান এবং কাজলের ব্লকবাস্টার ‘বাজিগর’ বলিউডের অন্যতম আইকনিক সিনেমা হিসেবে পরিচিত। শিল্পা শেঠি ম্যান্সের সাক্ষী।

এই ‘বাজিগর’-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করে শাহরুখ খান নজির স্থাপন করেছিলেন। কিন্তু জানলে অবাক হবেন এই ‘বাজিগর’-এ শাহরুখের জায়গায় ভাবা হয়েছিল অন্য একজন সুপারস্টারকে।

তিনি আর কেউ নন, তিনি সালমান খান। যিনি ছিলেন কিং খানের প্রতিদ্বন্দ্বী।

একটি পুরনো সাক্ষাৎকারে সালমান খান জানিয়েছিলেন, এই ছবি ‘না’ করার কারণ। তিনি জানিয়েছেন, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ ছবিটিও প্রথমে তাঁকে অফার করা হয়েছিল।

কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে এই অফার শাহরুখ খানকে দেওয়া হয়। দেবদাস প্রত্যাখ্যানের ব্যাপারে সালমান জানান, ব্লকবাস্টার এই ছবিটি প্রত্যাখ্যান করার জন্য তার কোনো অনুশোচনা নেই।



সেই সময়ে সালমানের সঞ্জয় লীলা বনসালির সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল।

তিনি ‘খামোশি’ এবং ‘হাম দিল দে চুকে সনম’-এর মতো ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন। কিন্তু একটি কারণে তিনি ‘দেবদাস’ প্রত্যাখ্যান করেছিলেন। অভিনেতা এমন কোনো ছবিতে কাজ করতে চাননি, যা তরুণদের ওপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে।

সালমান জানান, একজন অভিনেতা হিসেবে তিনি এমন প্রকল্প বেছে নিতে চান যা সমাজে, বিশেষ করে তরুণদের মোটিভেট করবে। সালমানের মতে, ‘আসলে, আমি ‘রাধে’-এর দর্শকদেরও সতর্ক করে দিয়েছিলাম যে তারা যেন কোনো খারাপ কাজ অনুসরণ না করে, বরং আমার ভুল থেকে শিক্ষা নেয়।

এমকে/টিএ

মন্তব্য করুন