© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসিফ মাহমুদের কার্যপরিধি জানাল জাতীয় নাগরিক পার্টি

শেয়ার করুন:
আসিফ মাহমুদের কার্যপরিধি জানাল জাতীয় নাগরিক পার্টি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। পেয়েছেন দলের মুখপাত্রের দায়িত্ব। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র দায়িত্ব পান আসিফ মাহমুদ।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে আসিফ মাহমুদের কার্যপরিধি সম্পর্কে জানিয়েছে এনসিপি।

দলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২৯ ডিসেম্বর ২০২৫ এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রধান হিসেবে দায়িত্ব পান।

এতে আরো বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে নিম্নোক্ত সেল এবং সাংগঠনিক ইউনিটসমূহের দায়িত্ব তার কার্যপরিধির আওতাভুক্ত থাকবে।

১. মিডিয়া সেল
২. প্রচার ও প্রকাশনা সেল
৩. ব্যান্ডিং সেল
৪. দপ্তর সেল
৫. জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল
৬. রিচার্স ও পলিসি সেল
৭. ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ ইউনিট)

ইউটি/টিএ

মন্তব্য করুন