© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেত্রী দেবলীনাকে ছেলের বউ হিসেবে চেয়েছিলেন গায়িকা মীনা বড়ুয়া!

শেয়ার করুন:
অভিনেত্রী দেবলীনাকে ছেলের বউ হিসেবে চেয়েছিলেন গায়িকা মীনা বড়ুয়া!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৬
দেশের কিংবদন্তি সংগীতশিল্পী মীনা বড়ুয়া। দেশের মাটি ও মানুষের গান গাওয়া এ শিল্পী ভারতীয় অভিনেত্রী দেবলীনা দত্তকে ছেলের বউ হিসেবে চেয়েছিলেন। এক বিশেষ সাক্ষাৎকারে পুরনো স্মৃতি মনে করে স্মৃতিকাতর হন অভিনেত্রী।

ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি শোতে অংশ নিয়ে ব্যক্তিগত অনেক অজানা তথ্য জানান দেবলীনা। শোয়ের এক মুহূর্তে শাশ্বত জানতে চান, জীবনে অদ্ভুত প্রস্তাব কখনও দেবলীনা পেয়েছিলেন কি না।

এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী অতীতে বিয়ের প্রস্তাব পাওয়া নিয়ে স্মৃতিচারণ করেন। দেবলীনা বলেন,

‘এক আকাশের নিচে’ সিরিয়াল চলাকালীন আমার একটি বিয়ের প্রস্তাব এসেছিল। প্রেম নয়, সরাসরি বিয়ের প্রস্তাব পেয়েছিলাম এক ছেলের। ওই সময় ছেলে ও ছেলের পরিবার একসঙ্গে আমাদের বাড়িতে নিয়মিত আসতো। আসলে তারা সিরিয়ালের ‘নন্দিনী’ কে বিয়ে করতে চাইতো। দুঃখের বিষয় হলো তারা জানতো না আমি ‘নন্দিনী’র মতো গৃহকর্মে নিপুণা নই। এটা একটা অদ্ভুত বিয়ের প্রস্তাব বলতে পারো।



দেবলীনা আরও বলেন,

আরেকটা বিয়ের অদ্ভূত প্রস্তাব আছে। বাংলাদেশের বিখ্যাত গায়িকা মীনা বড়ুয়া। উনি ঠিক করেই ফেলেছিলেন ওনার ছেলে সঙ্গে আমার বিয়ে দেবেন। আমার মা আর মীনা আন্টির বন্ধুত্ব অনেক দিনের। কিন্তু আমি কখনও বুঝিনি মীনা আন্টি মনে মনে আমার বিয়ে আর সংসার নিয়ে অনেকটা ভেবেছিলেন।

অভিনেত্রী বলেন,

মীনা আন্টি ভালোবেসে আমার মাকে একদিন ফোন করেছিলেন এবং বলেছিলেন আমার সঙ্গে ছেলেরও বিয়েতে মত আছে। দেবলিনা কি এখনই কাজ ছেড়ে দিতে পারবে? কারণ ওকে তো বিয়ের পর বাংলাদেশে চলে আসতে হবে।

সবশেষে ভারতীয় এ তারকা বলেন,

কাজ ছাড়াটা আমার জন্য অসম্ভব। এই আমার এক অদ্ভুত বিয়ের প্রস্তাব এসেছিল।

অভিনেত্রীর উত্তর শুনে এরপর মজা করে অভিনেতা শাশ্বত বলেন, ‘একটা কথা বলতে পারি, মীনা আন্টি আপনি এবং আপনার ছেলে বেঁচে গেছেন।’

১৯৯৬ সালে ‘সীমারেখা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন দেবলীনা দত্ত। তবে ‘সাত কাহোঁ’র দীপাবলি ও ‘এক আকাশের নিচে’র নন্দিনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান। 

এমকে/এসএন

মন্তব্য করুন