© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি!

শেয়ার করুন:
নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১০ পিএম | ০৯ জানুয়ারি, ২০২৬
নন্দিত অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি’র বয়স ৫৭ বছর পূর্ণ হয়েছে গেল ২০ ডিসেম্বর। প্রতি বছরএই দিনটি শুরু করেন ঢাকার ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালে।

জানা গেছে, সেখানে সেদিন যেসব শিশুর জন্ম হয়, তাদের পরিবারের অজান্তেই কিছু উপহার দিয়ে আসেন। বছরের পর বছর নিরবেই এই কাজটি করে যাচ্ছেন তিনি।

কিন্তু কেন?

সেই নেপথ্যের গল্পটিই সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের ষষ্ঠ পর্বে জানিয়েছেন আফসানা মিমি। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি।



রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টে আফসানা মিমি জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। ‘মিমি’ চকোলেট খেতে ভালোবাসতেন বলে এই নামটি যে তার নিজের রাখা, সেই মজার গল্পটিও অকপটে স্বীকার করেছেন তিনি।

বড় বোন অ্যানির সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল জুনি। ভালো নাম: আফসানা করিম। বাবা ডাকতেন ‘মিম’ নামে। সেখান থেকে তিনি নিজের আগ্রহে ‘মিমি’ নামটি বেছে নিয়েছিলেন।

মজা করে আফসানা মিমি বলেন, আমি বোধ হয় পৃথিবীর একমাত্র শিশু, যে কিনা নিজের নাম নিজেই চূড়ান্ত করেছি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।  

এমকে/এসএন

মন্তব্য করুন