© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিএনপিকর্মীকে জরিমানা

শেয়ার করুন:
ঝিনাইদহে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিএনপিকর্মীকে জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৭ পিএম | ১৩ জানুয়ারি, ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. শামসুল হুদা নামের এক বিএনপিকর্মীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মামুনশিয়া বাজারে ওই বিএনপিকর্মীকে নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭(ক) ধারা ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়।

বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

তিনি বলেন, শামসুল হুদা নির্বাচনী আচরণ বিধিমালা ভেঙে মামুনশিয়া বাজারে ধানের শীষ প্রতীকের হ্যান্ড বিল বিতরণ করছিলেন।

সে সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ অর্থ জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২২ জানুয়ারি থেকে প্রত্যেক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এসকে/টিএ

মন্তব্য করুন