© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আগে অন্তত বিয়েটা হতে দিন’ জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে অভিনেত্রীর প্রতিক্রিয়া

শেয়ার করুন:
‘আগে অন্তত বিয়েটা হতে দিন’ জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীতে অভিনেত্রীর প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ এএম | ১৪ জানুয়ারি, ২০২৬
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীর সূত্র ধরে একটি প্রতিবেদন করেছে এক পাকিস্তানি টিভি চ্যানেল। তাতে জ্যোতিষী দাবি করেন, হানিয়ার জন্মকুণ্ডলী ও রাশিচক্র বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালে তাঁর বিচ্ছেদ ঘটবেশিল্পীর সৌজন্যে

তবে হানিয়া আমির এখনো বিয়ে করেননি। প্রতিবেদনটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে খানিকটা রসিকতার সুরে লিখেছেন, ‘অদ্ভুত, আগে অন্তত বিয়েটা হতে দিন।’

হানিয়ার মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক অনুরাগী মজার ছলে লিখেছেন, ‘তাহলে তুমি গোপনে বিয়ে করেছ আর আমাদের কিছুই বলোনি?’ কেউ আবার প্রশ্ন তোলেন, ‘বিয়ের আগেই ডিভোর্স কীভাবে হয়?’



সাবেক প্রেমিক, গায়ক আসিম আজহারের সঙ্গে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হানিয়া আমির—গত বছরের শেষভাগে এমন গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, এই বছরই তাঁরা বিয়েটা সারবেন।

এবি/টিএ


মন্তব্য করুন