© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুয়ান্ডায় ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার নিষিদ্ধ

শেয়ার করুন:
রুয়ান্ডায় ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার নিষিদ্ধ
international-desk
১১:২৭ এএম | ০৯ জানুয়ারি, ২০১৯

প্রত্যেক নারী নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালোবাসেন। এজন্যেই তারা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন।

প্রত্যেক নারী নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে ভালোবাসেন। এজন্যেই তারা নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন। আধুনিক যুগে এসে নারীরা প্রসাধনী ছাড়া নিজের সৌন্দর্যের কথা কল্পনা করতে পারেন না। কিন্তু পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ত্বক ফর্সাকারী ক্রিমসহ সব ধরনের প্রসাধনী ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। খবর আলজাজিরার।

রুয়ান্ডা সরকার দেশটিতে ত্বক ফর্সাকারী প্রসাধনী ব্যবহারসহ এ জাতীয় পণ্য উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করেছে। তবে অনেকেই সরকারের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করছেন।

অনেকের আশঙ্কা, এই নিষেধাজ্ঞার মাধ্যমে রুয়ান্ডা সরকার নারীদেরকে অবৈধভাবে প্রসাধনী উৎপাদন ও আমদানি হওয়া ভেজাল প্রসাধনী ব্যবহারের পথ তৈরি করে দিল। যা তাদেরকে নানারকম শারীরিক রোগ সংক্রমণের ঝুঁকির মুখে ঠেলে দেবে।

উল্লেখ্য, আফ্রিকার দেশগুলোতে প্রতিবছর কোটি কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন