© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোন ৩ কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত হিরো আলমের?

শেয়ার করুন:
কোন ৩ কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত হিরো আলমের?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ এএম | ১৬ জানুয়ারি, ২০২৬
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আগেই নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

শুরুতে জানা গিয়েছিল, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তবে শেষ মুহূর্তে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নেন তিনি।

এবার হিরো আলম ঘোষণা দিলেন, তিনি নির্বাচন করবেন না। এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ফরমটি গ্রহণ না করায় হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তা কেটেছে। তবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জানিয়েছেন, তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশ নেবেন না।

নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘কিছু লোক আমাকে বলে যে, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। সেটা মাথায় রেখেই নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না আমি।’



আর কী কী কারণ রয়েছে এই সিদ্ধান্তের পেছনে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘অনেক কারণ আছে। শিক্ষাগত যোগ্যতা নেই, সেটা একটা। দ্বিতীয় কারণ হচ্ছে, নির্বাচন করতে অনেক টাকা-পয়সা প্রয়োজন। আমার এখন আর এত টাকা-পয়সা নেই। এতদিন যা ছিল, সেগুলো দিয়ে করেছি। তবে নির্বাচন না করলেও আমি সাধারণ জনগণের পাশে থাকব।’

নির্বাচনে না দাঁড়ানোর তৃতীয় কারণ হিসেবে আলম আঙুল নির্বাচনের পরিবেশের দিকে। তিনি বলেন, ‘হঠাৎ নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও গরম ছিল। আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছেন, তারা অনেক বছর ভোট দিতে পারে না। এবার যাকে খুশি তাকে ভোট দেওয়ার সুযোগ তৈরি হবে তাদের, সেই প্রত্যাশা রাখছি।’ 

এমকে/এসএন

মন্তব্য করুন