© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট বিএনপি নেতা সারোয়ার আলমগীর

শেয়ার করুন:
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট বিএনপি নেতা সারোয়ার আলমগীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫০ এএম | ২০ জানুয়ারি, ২০২৬
ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি কার্যতালিকার ৪৭ নং ক্রমিকে রয়েছে।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি।

সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।

জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়।

আরআই/টিকে

মন্তব্য করুন