© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাইলস্টোন ট্রাজেডি / ছয় মাস চিকিৎসা, ৩৬টি অপারেশন শেষে ঘরে ফিরলো আবিদ

শেয়ার করুন:
ছয় মাস চিকিৎসা, ৩৬টি অপারেশন শেষে ঘরে ফিরলো আবিদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৩ পিএম | ২১ জানুয়ারি, ২০২৬
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ৩৬টি অপারেশন ও দীর্ঘ ৬ মাস চিকিৎসাধীন থেকে অবশেষে ঘরে ফিরলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম (১২) আবিদ। বর্তমানে সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আবিদ। পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করে সে। তার বড় মেয়ে রাইসা (১৩) মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণিতে ও ছেলে আবিদ চতুর্থ শ্রেণিতে পড়ে। বিমান দুর্ঘটনায় তার দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ সহ ২৫ ভাগ আগুনে পুড়ে যায়। এ ছাড়া তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়। 

গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হয়। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটি চিহ্নিত করেছে।

 এসএন 

মন্তব্য করুন