© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবারের মত বড় পর্দায় সাদনিমা, দেখা যাবে সিয়ামের ‘রাক্ষস’-এ

শেয়ার করুন:
প্রথমবারের মত বড় পর্দায় সাদনিমা, দেখা যাবে সিয়ামের ‘রাক্ষস’-এ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ পিএম | ২১ জানুয়ারি, ২০২৬
আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এর শুটিং নিয়ে ব্যস্ত পুরো টিম। চলতি মাসের শুরুতেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে সিনেমাটির শুটিং ইউনিট। বিশেষ উৎসবকে সামনে রেখে পুরোদমে চলছে সিনেমাটির দৃশ্যধারণ।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। নায়ক-নায়িকা দুজনই শ্রীলঙ্কায় একসঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন।

এরই মধ্যে জানা গেছে, সিনেমাটিতে সিয়াম আহমেদের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্ম দিয়ে প্রশংসা কুড়ানো ছোট পর্দার অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে তাকে। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।



জানা গেছে, কিছুদিন আগেই শ্রীলংকায় নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সাদনিমা। তবে বিষয়টি নিয়ে পরিচালক বা তাঁর টিম এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্রে আরো জানা গেছে, শ্রীলঙ্কায় ড্রামা অংশের দৃশ্যধারণের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিংও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কিছু দৃশ্যের শুটিং শেষে আগামী ৩০ জানুয়ারি পুরো টিমের দেশে ফেরার কথা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এসকে/টিএ

মন্তব্য করুন