© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, জেনে নিন বাজারদর

শেয়ার করুন:
দেশে আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, জেনে নিন বাজারদর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ এএম | ২৪ জানুয়ারি, ২০২৬
টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে এক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। 

আজ শনিবার (২৪ জানুয়ারি) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন