© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী প্রচারণার সিদ্ধান্ত

শেয়ার করুন:
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী প্রচারণার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ এএম | ২৬ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক প্রচারণা শুরুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দলের এক বৈঠকে এ প্রচারাভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রচারণার সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট-এ ৬টি অঞ্চলে ভাগ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিয়ম সভার মধ্য দিয়ে এ প্রচারভিযান শুরু হবে।

আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেট জোনে এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে এই সভাগুলো করা হবে।

সভায় ড. আলী রীয়াজ বলেন, তারুণ্যের স্পর্ধিত অহংকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আর সেই তারুণ্যের সম্মিলিত সমাবেশেই নতুন বাংলাদেশের পথচলার সূচনা হবে। 

তিনি আরও বলেন, ৫৪ বছর পর সুযোগ এসেছে গণতান্ত্রিক, মানবিক ও ইনসাফের একটি সমাজ গড়ার। আর সেটি প্রতিষ্ঠা করতে তরুণদের ভূমিকা অপরিহার্য। 

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, আসন্ন গণভোট হ্যাঁ-তে ভোট দিতে দেশের তরুণরা যাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে, সে জন্যই এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর তানজিমউদ্দীন খান, প্রফেসর আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএন/টিকে

মন্তব্য করুন