© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠান, ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

শেয়ার করুন:
অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠান, ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ এএম | ২৬ জানুয়ারি, ২০২৬
চলতি বছরের ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে বসবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেল এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। গ্রুপ ‘বি’-তে জায়গা হয়েছে বাংলাদেশের। যেখানে দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

 অন্য গ্রুপে আছে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।



অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। আর সর্বশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০, ১৯ ও ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। একেক বছর একেক পর্যায়ের টুর্নামেন্ট হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই দুই আসরে বাংলাদেশের কোনো শিরোপা নেই।

রানার্স আপ হয়েছে চারবার।

আরআই/টিকে

মন্তব্য করুন