© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংক্রমণ রোধে থালা-বাসন নির্বাচনে সতর্ক হোন

শেয়ার করুন:
সংক্রমণ রোধে থালা-বাসন নির্বাচনে সতর্ক হোন
feature-desk
১১:৫৫ এএম | ০৪ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী ভাইরাসজনিত কোভিড-১৯ রোগ মোকাবেলায় দেশে দেশে চলছে লকডাউন, কারফিউ বা জরুরি অবস্থা। এ অবস্থায় গৃহবন্দি হয়ে পড়েছেন বিশ্বের তিন ভাগের বেশি মানুষ।

এই সময়ে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশিই খাওয়া-দাওয়া হয়, এটাই স্বাভাবিক। কিন্তু করোনার সংক্রমণ রুখতে কী ধরনের থালা-বাসনে খাওয়া-দাওয়া করছেন, সেগুলো যথাযথভাবে পরিষ্কার করা হচ্ছে কি না, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রান্নাবান্না ও খাওয়ার বাসনপত্র নির্বাচনে অনেক বেশি সতর্ক হতে হবে। সেগুলো সবসময় পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আরও বেশি যত্নবান হতে হবে।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ভালো স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসনপত্রে রান্নাবান্না করা। আর স্টেইনলেস স্টিল, কাচ বা আনব্রেকেব্ল পদার্থে তৈরি ডিশ, প্লেট, বাটিতে খাওয়া-দাওয়া করা।

পাশাপাশি কাচের গ্লাসে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কারণ, এসব পদার্থের উপর ভাইরাস অনেকক্ষণ বেঁচে থাকে, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এসব পদার্থে তৈরি ডিশ, প্লেট, বাটি, গ্লাস সব কিছুই এখন আরও ভালোভাবে ধুয়ে পরিষ্কার নিতে হবে।

এখন স্টেইনলেস স্টিলের বোতলও পাওয়া যায়। তাতেই পানি খাওয়া ভালো। আর যদি প্লাস্টিকের বোতলে পানি খেতেই হয়, তাহলে এক থেকে দু’দিন পরপর সেই বোতল ফেলে দিয়ে নতুন বোতল এনে তাতে পানি ভরে রাখা উচিত।

অন্যথায়, বোতলের নিচে থিতিয়ে পড়া অংশে ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধতে পারে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন