© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

শেয়ার করুন:
কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৩ এএম | ৩০ জানুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে- এমন অপপ্রচার চলছে। এটি একটি মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর কেন্দ্রীয় ঈদগাহ পার্ক ও খেলার মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারাই ইসলামি শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন।

তিনি বলেন, আমরা কওমি মাদ্রাসার সঙ্গে পরামর্শ করব। এই শিক্ষার ম্যাক্সিমাইজ কীভাবে করা যায়, সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কীভাবে করা যায়- তা ইনশাআল্লাহ আমরা করব। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করব ইনশাআল্লাহ।

পিএ/টিএ

মন্তব্য করুন