নোয়াখালীর আট উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে নোয়াখালীতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে আসা বিজিবি সদস্যরা মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স কার্যক্রম শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটির আট উপজেলায় সার্বিক নিরাপত্তার দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি মাঠে থাকবে। তারা সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল কার্যক্রম পরিচালনা করবেন।

সূত্র আর জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোশারফ জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। বিজিবি সদস্যরা বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026
img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026