যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুত ইরান
মোজো ডেস্ক 03:34AM, Feb 01, 2026
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মধ্যেও ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) তুরস্ক সফরকালে আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের আপত্তি নেই। কিন্তু চাপ ও হুমকির মুখে আলোচনা সম্ভব নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আলোচনা হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো অবস্থাতেই আলোচনা হবে না। ইরানি জনগণের নিরাপত্তা অন্য কোনো দেশের আলোচ্য বিষয় হতে পারে না। শের নিরাপত্তার প্রয়োজনে যতটা দরকার, ইরান ততটাই তার প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ করবে।
আরাঘচি বলেন, দেকোনো দেশই নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে আপস করতে প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি। ইরান যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত। হুমকি দিয়ে ইরানকে কোনো সিদ্ধান্তে বাধ্য করা যাবে না।