যশোরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রাজ্জাক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৪:৫৬ এএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৬
যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মণিরামপুর থানা পুলিশ তাকে উপজেলার কুয়াদা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
আব্দুর রাজ্জাক মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি টানা দ্বিতীয়বারের মতো ভোজগাতী ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান। ওসি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আব্দুর রাজ্জাক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউটি/টিএ