বড় জয়ে লিগ টেবিলে ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আর্সেনাল

প্রথম ঘণ্টায় আর্সেনালের পারফরম্যান্স আশানুরুপ হয়নি। তবুও দুই গোলে এগিয়ে যায় তারা। পরে আক্রমণের ধার বাড়িয়ে আরও দুবার জালে বল পাঠিয়ে বড় জয় পেল মিকেল আর্তেতার দল।

লিডস ইউনাইটেডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে আর্সেনাল। তাদের তিন গোলদাতা মার্তিন সুবিমেন্দি, ভিক্তর ইয়োকেরেশ ও গাব্রিয়েল জেসুস; অন্যটি স্বাগতিক গোলরক্ষকের আত্মঘাতী

প্রিমিয়ার লিগে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল আর্সেনাল। আগের তিন রাউ্ডে তারা দুটি ড্রয়ের পর হেরেছিল সবশেষ ম্যাচে। ২৪ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ৪৬ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা; এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।



ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে জোর একটা ধাক্কা খায় আর্সেনাল। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কয়রাত আলমাতির বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় বেঞ্চে ছিলেন বুকায়ো সাকা।

এদিন অবশ্য ঘোষিত শুরুর একাদশে ছিলেন তিনি; কিন্তু ওয়ার্ম আপের সময় শারীরিক সমস্যা অনুভব করায় স্কোয়াড থেকে ছিটকে পড়েন ইংলিশ ফরোয়ার্ড। এই সফরের আগে চোটের ছোবলে দলের গুরুত্বপূর্ণ সদস্য মিকেল মেরিনোকেও হারায় আর্সেনাল। প্রথমার্ধে দলটির পারফরম্যান্সও আশানুরূপ ছিল না। কোনো চমক দেখাতে পারেনি অবনমন অঞ্চলের কাছাকাছি থাকা লিডসও।

তবে, ২৭তম মিনিটে ঠিকই গোল পেয়ে যায় সফরকারীরা। ডান দিক থেকে ননি মাদুয়েকের ক্রসে হেড করে বল জালে পাঠান মিডফিল্ডার সুবিমেন্দি। ১০ মিনিট পর গোলরক্ষকের ভুলে আরও পিছিয়ে পড়ে লিডস। সাকার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া ননি মাদুয়েকের কর্নার পাঞ্চ করে ফেরানোর চেষ্টায় ব্যর্থ হন কার্ল ডারলো, বল তার হাতে লেগে গোললাইন পেরিয়ে যায়।

প্রথমার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নেওয়া আর্সেনাল ৬৯তম মিনিটে নিতে পারে তৃতীয়টি। তৃতীয় গোলও পেয়ে যায় তারা। ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি, আর প্রতিপক্ষের প্রবল বাধা সামলে নিচু ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ইয়োকেরেশ।

গত অগাস্টে লিডসের বিপক্ষে প্রথম দেখায় ৫-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন এই সুইডিশ স্ট্রাইকার। ইয়োকেরেশের বদলি নামার ১০ মিনিট পর দলের চতুর্থ গোলটি করেন জেসুস। মার্টিন ওডেগোরের পাস পেয়ে ডি-বক্স থেকে জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026
img
বড়পর্দায় আসছে ‘নাগিন’ Feb 01, 2026
img
আজ ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর Feb 01, 2026
img
শুরু হলো গৌরবময় ভাষার মাস ফেব্রুয়ারি Feb 01, 2026
img
রুপার বাজারেও চরম অস্থিরতা, জানুয়ারিতেই ১৪ দফা দাম সমন্বয় Feb 01, 2026
img
‘পরশুরাম’ ধারাবাহিকে লাট্টুর প্রত্যাবর্তন Feb 01, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী Feb 01, 2026
img
ভলিবলের কোচ কামাল আর নেই Feb 01, 2026
img
হাসনাত আব্দুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা Feb 01, 2026
img
পারমাণবিক অস্ত্র বর্জন করবে তেহরান, ট্রাম্পের আশা Feb 01, 2026
img
খেলাফত মজলিসে যোগ দিলেন ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী Feb 01, 2026
img
এলচের বিপক্ষে জিতে ইয়ামালের প্রশংসা করলেন বার্সা কোচ Feb 01, 2026
img
কপিলের শোয়ে লতা মঙ্গেশকরের নামে কোন শপথ নিলেন এ আর রহমান? Feb 01, 2026