মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেটে লম্বা সময় ধরে ব্রাত্য থাকলেও বিশ্বজুড়ে ঠিকই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে চলেছেন সাকিব আল হাসান। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এ ছাড়া আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পিএসএল নিলামের জন্য নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের সঙ্গে পিএসএলের নিলামের নাম লিখিয়েছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটাররা।



ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। গত ডিসেম্বরে হওয়া নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের পেসারকে দলে নেয় কলকাতা।

এক বছরের বেশি সময় ধরে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ক্রমশই অবনতি হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার জন্য আন্দোলন করে বেশ কয়েকটি ধর্মীয় সংগঠন ও কলকাতার বিজেপির একাংশ।

তোপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে বাধ্য হয়ে বাঁহাতি পেসারকে ছেড়ে দেয় কলকাতা। আইপিএল থেকে বাদ দেয়ার কয়েক দিনের মধ্যেই পিএসএলে নাম লেখান মুস্তাফিজ। কোন দলের হয়ে খেলবেন তা এখনো নিশ্চিত নয়। গত মৌসুমে না খেলায় তাকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার সুযোগ থাকছে ফ্র্যাঞ্চাইজিদের।

এর আগে পিএসএলে একবারই খেলেছিলেন বাঁহাতি পেসার। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন। সাকিব ও মুস্তাফিজের পাশাপাশি পিএসএলের নিলামে নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার, স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আদিল রশিদ, মঈন আলী, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, কেশভ মহারাজ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারা। আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএল নিলাম।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026