ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই

ক্রীড়াব্যক্তিত্ব মোস্তফা কামাল মারা গেছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর শান্তিনগরে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতা ও কিডনির সমস্যার সঙ্গে লড়াই করছিলেন দীর্ঘদিন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মোস্তফা কামাল শুধু একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন নামী ক্রীড়াবিদও। নোয়াখালীতে জন্ম নেওয়া এই ক্রীড়াবিদের ষাটের দশকে ঢাকার খেলার মাঠকে মাতিয়ে রেখেছিলেন।

১৯৬২ থেকে ১৯৬৫ পর্যন্ত মোস্তফা কামাল দাপটের সঙ্গে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন আজাদ স্পোর্টিং ক্লাবে। এরপর ১৯৬৬ সালে নাম লেখান ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সাদা-কালো জার্সিতে কাটানো চার বছরের মধ্যে দুবারই তিনি লিগ চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন। ভলিবল কোর্টেও মোস্তফা কামাল ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৬৩ থেকে ১৯৭০ পর্যন্ত পূর্ব পাকিস্তান ভলিবল দলের অপরিহার্য সদস্য ছিলেন তিনি এবং ১৯৬৮ সালে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে। মাঠের বাইরে মোস্তফা কামাল ছিলেন এক অত্যন্ত অমায়িক ও সাদামনের মানুষ। তাঁর সদালাপী ব্যবহারের কারণে ছোট-বড় সবাই তাঁকে শ্রদ্ধা করত।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আজীবন সদস্য হিসেবে সংবাদকর্মীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত আপনজন। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি হিসেবে তিনি নতুন প্রজন্মকে বারবার অনুপ্রাণিত করেছেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার Feb 01, 2026
img
গণভোটে আ. লীগের ‘না’ প্রচারণা অপ্রাসঙ্গিক : আসিফ মাহমুদ Feb 01, 2026
img
সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি : তটিনী Feb 01, 2026
img
সত্যিই কি ফাটল ধরেছে গৌরব-আকাঙ্ক্ষার সংসারে! Feb 01, 2026
মেয়ের বিয়েতে দোয়া চাইলেন শাবনাজ–নাইম Feb 01, 2026
img
যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে : মির্জা আব্বাস Feb 01, 2026
নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা জানাল জামায়াত Feb 01, 2026
img
আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম: অভিনেত্রী নীলম Feb 01, 2026
img
সরকার বাহিরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে: জিএম কাদের Feb 01, 2026
img
নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 01, 2026
img
পাকিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিল ভারত Feb 01, 2026
img
পায়েলকে স্যালুট দেওয়া উচিত: জোভান Feb 01, 2026
img
হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
মেসি-রোনালদোকে পেছনে ফেললেন বিটিএস তারকা ভি Feb 01, 2026
img
‘আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম’, জামায়াতের আমিরের পোস্ট নিয়ে শাওন Feb 01, 2026
img
যেকোনো প্রাপ্তিই দায়িত্ব বাড়িয়ে দেয়, এটা অন্যরকম এক অনুভূতি: প্রিন্স মাহমুদ Feb 01, 2026
img
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য সময় Feb 01, 2026
img

নির্বাচন ও গণভোট

১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক Feb 01, 2026
img
নির্বাচিত হলে বছরে একবার পরিবারসহ নিজেদের আয়ের হিসাব দেবো: জামায়াত আমির Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্র হামলা চালালে ভয়াবহ সংঘাত হবে: খামেনি Feb 01, 2026