‘বিগ বস-১৯’-এর বিজয়ী হওয়ার পর থেকেই আলোচনায় গৌরব খান্না। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, গৌরব এবং তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলা বিচ্ছেদের পথে হাঁটছেন। আকাঙ্ক্ষার সাম্প্রতিক পোস্ট ঘিরেই গুঞ্জনের সূত্রপাত।
বলিউড সূত্রে শোনা যাচ্ছে, ৯ বছরের দাম্পত্যে কি সত্যিই ইতি টানতে চলেছেন গৌরব-আকাঙ্ক্ষা?
কয়েক দিন আগে আকাঙ্ক্ষা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেই পোস্টে আকাঙ্ক্ষা লেখেন, ‘শুধু প্রয়োজনের জন্য গড়ে তোলা সম্পর্ক দিনের শেষে কষ্ট দেয়।’ আকাঙ্ক্ষার এই পোস্টের পর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি গৌরব-আকাঙ্ক্ষার সম্পর্কে ভাঙন? এক ইন্টারভিউয়ে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন আকাঙ্ক্ষা।
তিনি বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনে কোনো ঝামেলা নেই।
আমার করা পোস্টটির সঙ্গে গৌরবের কোনো সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার মতো মানুষ নই। পোস্টটি আমার আসন্ন সিরিজের প্রচারের জন্য ছিল।’
এসএন