© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির

শেয়ার করুন:
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ০১ ফেব্রুয়ারি, ২০২৬
মায়েদের ইজ্জতে টান দেয়ার চেষ্টা করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি আসনে (ঢাকা-১৫) আয়োজিত এক পথসভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। নারীরা পূর্ণ ইজ্জত নিয়ে থাকবে, সেই বাংলাদেশ গড়তে চাই। আমারা আমাদের জীবনের থেকে মায়েদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না৷

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভে একটি দল খুন-খারাবি করছে। এদের হাতে দায়িত্ব দিলে দেশের অস্তিত্ব থাকবে না। বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে, নতুন করে আর তা ফিরতে দেয়া হবে না।

নিজের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোন জায়গা থেকে টুইটার হ্যাক করা হয়েছে, তা ধরে ফেলেছি৷ হাসিনাকে পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টদেরও প্রশ্রয় দেবো না৷

আইকে/টিএ

মন্তব্য করুন