তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করতে যাচ্ছে নতুন টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। এই প্রতিযোগিতার জন্য তিন দলের স্কোয়াড ও ম্যাচ সূচি চূড়ান্ত করে প্রকাশ করেছে বিসিবি। বিশ্বকাপ চলাকালীন সময়েই আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ।

ধূমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। তার নেতৃত্বে দলে রয়েছেন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়- তানজিদ হাসান, সহ-অধিনায়ক মোহাম্মদ সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

দুর্বার একাদশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এই দলে আছেন হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।

অপরদিকে দুরন্ত একাদশের নেতৃত্বে থাকছেন আকবর আলী। এই দলে জায়গা পেয়েছেন জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

টুর্নামেন্টের আগে ৩ ও ৪ ফেব্রুয়ারি তিন দলই অনুশীলনে অংশ নেবে। ৫ ফেব্রুয়ারি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশের ম্যাচ দিয়ে পর্দা উঠবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে খেলবে দুর্বার একাদশ এবং ৭ ফেব্রুয়ারি দুরন্ত একাদশের মুখোমুখি হবে দুর্বার। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে অংশ নেবে।



শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

একনজরে ৩ দল-

ধূমকেতু একাদশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।

দুরন্ত একাদশ

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিনহা গ্রেপ্তার Feb 02, 2026
img
গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার Feb 02, 2026
img
শেখ হাসিনা ও রেহানার তিন সন্তানসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ Feb 02, 2026
img
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের Feb 02, 2026
img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026
img
আজ চট্টগ্রামের ৩ স্থানে জনসভা করবে জামায়াত Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন Feb 02, 2026
img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026