এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর এবার মধ্য আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবা-কে আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে হাভানা, তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা।

চলতি সপ্তাহের শুরুর দিকে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আদেশে বলা হয়েছে, কোনো দেশ যদি কিউবায় তেল রপ্তানি করে, তাহলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প এই আদেশে স্বাক্ষরের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম সম্প্রতি এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই নির্দেশের সরাসরি প্রভাব পড়বে কিউবার হাসপাতাল, খাদ্য সরবরাহ ব্যবস্থাসহ কিউবার জনগণের মৌলিক পরিষেবাগুলোতে। এর জেরে অচিরেই দেশটিতে বড় আকারে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি দেখা দিতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

রোববার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে সাংবাদিকরা কিউবা সংক্রান্ত নির্বাহী আদেশ এবং মেক্সিকোর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান। জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “বেশ, কিউবা যদি আমাদের কাছে আসে এবং একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে চায়, তাহলে আমার মনে হয় না যে কোনো মানবিক বিপর্যয় দেখা দেবে। কারণ সেক্ষেত্রে সব কিছু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে থাকবে।”

“আমাদের একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে যে কিউবার বর্তমান পরিস্থিতি বেশ খারাপ। তাদের অর্থ নেই, তেল নেই…এতদিন তারা ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর নির্ভরশীল ছিল। সে দু’টোর কোনোটাই এখন নেই।”

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনারা। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এ অভিযান পরিচালিত হয়েছিল।

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর দেশটির জ্বালনি তেলের উত্তোলন, পরিশোধন ও বিক্রয়ের ওপর যুক্তরাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই কর্তৃত্ব অনির্দিষ্টকালের জন্য থাকবে বলে ঘোষণাও দিয়েছেন তিনি।

কিউবার কাছ থেকে ঠিক কী চান,  তা স্পষ্ট করেননি ট্রাম্প। তবে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি কিউবা চুক্তিতে না আসতে চায়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবান নাগরিকদের ‘পুশ ইন’ করা হতে পারে।”

“আমি আশা করছি যে নিকট ভবিষ্যতে কিউবা একটি সমঝোতায় আসতে চাইবে। যদি তা না হয়, তাহলে দেশটির প্রচুর সংখ্যক মানুষ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তাদের আমরা কিউবায় ফেরত পাঠানো শুরু করব।”

সূত্র : আরটি, ফিন্যান্সিয়াল টাইমস

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
মঙ্গলবার থেকে বাজারে আসছে নতুন ১০ টাকার নোট Feb 02, 2026
img
সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ Feb 02, 2026
img
তোর কার্ড তুই নে, চাঁদাবাজি ছেড়ে দে: হান্নান মাসউদ Feb 02, 2026
img
পবিত্র শবেবরাত আমাদের জীবনে আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ : প্রধান উপদেষ্টা Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’ Feb 02, 2026
img
হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে: আসিফ মাহমুদ Feb 02, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026
img
কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই : তাসনিম জারা Feb 02, 2026
img
দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, দলটির নাম জামায়াতে ইসলামী: চরমোনাই পীর Feb 02, 2026
img
রাজধানীতে নব্য জেএমবির এহসার সদস্য গ্রেফতার Feb 02, 2026
img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026
img
ছোটপর্দায় অনুপস্থিতির কারণ জানালেন অভিনেত্রী স্নেহা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস ইস্যুতে লেবার পার্টি ছাড়লেন ব্রিটিশ নেতা Feb 02, 2026
img
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু Feb 02, 2026
img
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ: আলী রীয়াজ Feb 02, 2026
img
নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 02, 2026
img
আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি? Feb 02, 2026
img
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং Feb 02, 2026