দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'?

টলিপাড়ার অন্দরে গত কয়েক দিন ধরেই জোর গুঞ্জন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নাকি শেষের পথে। পর্দার অপর্ণা দিতিপ্রিয়া রায়কে ঘিরে বিতর্ক ও কটাক্ষ যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। তবে এই আলোচনা কতটা সত্যি, তা নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেতা তন্ময় মজুমদার।

এক সাক্ষাৎকারে তন্ময় জানান, ধারাবাহিক বন্ধের এমন খবর তাঁদের কানেও পৌঁছেছে, তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। তাঁর দাবি, শুটিংয়ের কাজ আগের মতোই চলছে পুরোদমে। ইতিমধ্যেই ৩০০ পর্ব পার করেছে ধারাবাহিকটি, আর তাঁর বিশ্বাস গল্পটি আরও অনেক দূর এগোবে।

তবে সাম্প্রতিক সময়ে দর্শক রেটিংয়ের তালিকায় আগের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি চিরদিনই তুমি যে আমার এ কথাও মানছেন অনেকে। এর সঙ্গে যুক্ত হয়েছে দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক ছাড়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক। গত নভেম্বরে সিরিয়াল থেকে সরে দাঁড়ান দিতিপ্রিয়া। তাঁর জায়গায় নতুন অপর্ণা হিসেবে যোগ দেন নবাগত শিরিন পাল। এরপর থেকেই দর্শকসংখ্যায় কিছুটা ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে।



এই পরিস্থিতিকে অবশ্য খুব স্বাভাবিক বলেই মনে করছেন তন্ময় মজুমদার। তাঁর কথায়, দর্শক রেটিংয়ের উত্থান পতন সব ধারাবাহিকের ক্ষেত্রেই থাকে। একবার সময়সূচি হারিয়েও তাঁরা আবার ফিরে পেয়েছেন বলেও জানান তিনি। তাই ভবিষ্যত নিয়েও আশাবাদী অভিনেতা। গল্পের ধরন অন্য ধারাবাহিকের তুলনায় আলাদা হওয়ায় আবারও শীর্ষস্থানে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।

দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের মতবিরোধ, অনাপত্তিপত্র দিয়ে সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত, আর্য–অপর্ণার বিয়ের কাহিনি সব মিলিয়ে ধারাবাহিকটি ইতিমধ্যেই একাধিক চড়াই উতরাইয়ের সাক্ষী।

বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বন্ধের গুঞ্জন নতুন করে আলোচনায় এনে দিয়েছে চিরদিনই তুমি যে আমার–কে। তবে আপাতত লড়াই চালিয়ে যাওয়ার মনোভাবেই রয়েছে পুরো দল। শেষ পর্যন্ত কী হবে, তা নির্ধারণ করবে সময় ও সাপ্তাহিক দর্শক রেটিংয়ের হিসাবই।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026
img
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ Feb 03, 2026
img
‘ও এলে মাসে ১৫ কেজি নয়, ৩০ কেজি চাল লাগবে’-শাশুড়ির সামনেই অদ্রিজাকে খোঁচা বিগ্নেশের Feb 03, 2026
img
ঠেলার নাম বাবাজি, 'না' ভোটের লোক এখন 'হ্যাঁ' বলছে : জামায়াত আমির Feb 03, 2026
img
পবিত্র শবে বরাত উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা তারেক রহমানের Feb 03, 2026
img
ভারতের ওপর শুল্ক কমালেন ট্রাম্প, ২৫ থেকে নামল ১৮ শতাংশে Feb 03, 2026
img
দিল্লির ঘটনার পর ক্ষোভে কাকে দোষারোপ করলেন তাপসী? Feb 03, 2026
img
ছবির বাজেট ৩০ কোটি, তারকা চান ৪০ কোটি: ইমরান খান Feb 03, 2026
img
কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে! Feb 03, 2026
img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026